গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামে বাল্য বিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বর মাইন উদ্দিন লিটন ও শাশুড়ি বিবি ফাতেমাকে ৭ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চরহাজারী গ্রামের মো. সেলিমের স্ত্রী বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিবি আছিয়াকে চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে মাইন উদ্দিন লিটনের সঙ্গে বাল্য বিবাহের আয়োজন সম্পন্ন করে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল চরহাজারী গ্রাম থেকে মাইন উদ্দিন ও তার শাশুড়িকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসে। পরে তাদেরকে বাল্য বিবাহ নিরোধ আইনে বরকে পাঁচ হাজার টাকা এবং বরের শাশুড়িকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়সাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জের ইউএনও ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
