ইউনুছ শিকদার: সুবর্ণচর উপজেলার চরজব্বার থানাধীন ০৪ নং চরওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় জনসাধারণকে নিয়ে "আপনার ওসি আপনার দোরগোড়ায়"কার্যক্রম শুরু করেন চর জব্বার থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহেদ উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন ওয়াপদার ইউ,পি চেয়ারম্যান মনির আহাম্মদ, সকল ইউ,পি সদস্য সহ সাধারণ জনগন।
ওসি বলেন, পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই সেবা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো জনগনের নিকট তাহার কাঙ্খিত সেবা পৌঁছানো ও আইনগত সহায়তা প্রদান করা। এই কার্যক্রমে এলাকার সকল স্তরের জনসাধারণের সহায়তা কামনা করছি।
