ফয়সাল কবির, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে স্বাধীন বাংলা বহুমুখী উন্নয়ন সংস্থার উদ্যোগে স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সংস্থার পরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দন পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নাাছির উদ্দিন, মো. ইউসুফ, আক্তার হোসেন, সংস্থার সাধারণ সম্পাদক সুমন দাস, সাংবাদিক ফয়সাল কবির প্রমুখ।
জানা গেছে, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত অতিদরিদ্র অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে আগামিতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে পরিচালক জানান।