ইউনুছ শিকদার: একাত্তর টিভির পান্নুসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্ত¡রে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। পরে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিকের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, আকাশ মো. জসিম, জামাল হোসেন বিষাদ, মানিক ভূঁইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইফুল্যা কামরুল, আকবর হোসেন সোহাগ,আমিরুল ইসলাম হারুন,ইয়াকুব নবী ইমন,মাহবুবুর রহমান, মোতাসিম বিল্লাহ্ সবুজ, আলা উদ্দিন শিবলু, ইকবাল হোসেন সুমন, মুলতানুর রহমান মান্না,মোজাম্মেল হোসেন, কামরুল ইসলাম কানন, ইমাম উদ্দিন সুমন, ইউনুছ শিকদার, মিজানুর রহমান রিয়াদ, আরেফিন শাকিল, সেলিম, আপন ফয়সাল,সাইফুল ইসলাম রিয়াদ, জয় ভুইয়া প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রæত চিহিৃত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
