লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় আগামী ১১ জানুয়ারী ২ লক্ষ ৮৭ হাজার ৩শ ২৩জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার। 

জানা গেছে, জেলার সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর পৌরসভার ১ হাজার ৪শ ৮৬টি কেন্দ্র ২ লক্ষ ৮৭ হাজার ৩শ ২৩জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩২ হাজার ১শ ৫৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ১শ ৭১জন। 

সূত্রে আরও জানা গেছে, এ প্লাস ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সহকারী হিসেবে ২শ ৩৩জন, প্রথম সারীর সুপারভাইজার হিসেবে ১৮৪জন, এফডব্লিউএ ২৩৪জন, সিএইচসিপি ১৭৪জন ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯শ ৭৪ জন। 

সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবুল হক মাসুম এর পরিচালনায় মতবিনিময় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা, আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমান, সেলিম উদ্দিন নিজামী, জান্নাতুল ফেরদাউস নয়ন প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রক্সি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ভিটামিন এ দেহের স্বাভাবিকবৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝূঁকি কমায়। তাই আগামি ১১ জানুয়ারী লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৬১টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ, ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।