লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ও স্থানীয় বেসরকারি সংস্থা জেসম এর সহযোগিতায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া যুবসমাজ একতা সংগঠন মিলনায়ন ও সুতার গোপ্টা এলাকার জামিয়াতুল আবরার হাজী বাহাউদ্দিন মাদরাসা প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মাস্টার সাইফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন কিরন, সহ-সম্পাদক নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, জামিয়াতুল আবরার হাজী বাহাউদ্দিন মাদরাসার মোহতামিম মাহমুদুল হাসান, ইসলামপাড়া যুব সমাজ একতা সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ রিয়াজ, সাধারণ সম্পাদক মো. সোহেল কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য সজীব প্রমুখ।