লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পদ্মাবাজারে জেলা পরিষদের জায়গার অবৈধভাবে নির্মাণকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে সার্ভেয়ার মো. মিজানুর রহমান এর নেতৃত্ব শ্রমিকরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের প্রবাসী আবুল কাসেম পদ্মাবাজারের দক্ষিনে জেলা পরিষদের সম্পত্তিতে কয়েকদিন যাবত ইমারত নির্মাণ করে আসছে। পরে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের শ্রমিকেরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান জানান, নির্দেশ অমান্য করে ইমারত নির্মাণ করায় আমার নির্দেশে জেলা পরিষদের শ্রমিকেরা তা উচ্ছেদ করেছে।