লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন লক্ষ্মীপুরস্থ কুশাখালী ফোরামের উদ্যোগে শনিবার সকালে কুশাখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, চৌমুহনী সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী। সংগঠনটির সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন ম্যানেজার প্রমুখ।