ইউনুছ শিকদার: লক্ষ্মীপুরের সেচ্ছাসেবী সংগঠন রামগতি কমলনগর অনলাইন ফোরামের উদ্যোগে, হ্যান্ডস ফর বিডির পক্ষ থেকে জাকারিয়া শ্রাবণ এবং ডাঃ খালেদা আকতার খানম রিনুর সহযোগিতায় রামগতি উপজেলার বাংলা বাজার এলাকায় মেঘনা পাড়ের নদী ভাঙ্গা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সাধারণ সম্পাদক মাসুদ সুমন সহ সভাপতি সোলাইমান শিবলু, আহমেদ রাজু সহ অনেক সেচ্ছাসেবী। 

সংগঠনটি দীর্ঘদিন থেকে নদী ভাঙ্গন প্রতিরোধের আন্দোলন, মানবতায় অসহায় মানুষের সহযোগিতা নিয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। ফোরাম সাধারণ সম্পাদক মাসুদ সুমন বলেন আমরা Hands for bd র" পক্ষ থেকে ইতি মধ্যে এ বছরের প্রথমে ধাপে শীত বস্ত্র বিতরণ করেছি। নদী ভাঙ্গা শত শত অসহায় মানুষের চাহিদার তুলনায় এ সাহায্য যথেষ্ট নয়। 

তিনি আরও  বলেন শিঘ্রই আমরা নিজেদের ব্যক্তিগত সংগৃহিত তহবিল নিয়ে এগিয়ে যাবো তবে সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা পেলে আরো বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যেতো।