লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসুন চন্দ্র, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল’সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।