ইউনুছ শিকদারঃ নোয়াখালী সদর হাসপাতালের রোগীদের শীতনিবারণের কথা চিন্তা করে তাদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন নোয়াখালী-৪ আসনের এমপি জনাব একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে হাসপাতালের ১৬টি ওয়ার্ডের দুই শতাধিক রোগীর মাঝে এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো খলিল উল্যা।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।