ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'চর বৈশাখী থানার হাট দাখিল মাদ্রাসা'য় নতুন পাঠদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬/০১/২০২০ইং) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে আবুল খায়ের মুন্সি মেম্বারের সভাপতিত্বে ও মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় নতুন পাঠদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
নতুন ছবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মাদ্রাসার সম্মানিত সুপারিন্টেনডেন্ট মাওলানা আবদুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, পরিচালনা কমিটির সদস্য মো: হুমায়ুন কবির ও অনুষ্ঠানের সভাপতি আবুল খায়ের মুন্সি মেম্বারসহ প্রমুখ।
শিক্ষার্থীদের নতুন ছবক প্রদান করেন মাদ্রাসার সহ সুপার হযরত মাওলানা তোফায়েল আহমদ ও দোয়া পরিচালনা করেন ইবি প্রধান মাওলানা নোমান ছিদ্দিক সাহেব।
এছাড়াও উক্ত নতুন ছবক ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাবিব উল্লাহ বাহার পলাশ মেম্বার, থানার হাট সরকারী প্রাইমারীর প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, শরীফ ট্রেইলার্স, প্রাক্তণ ছাত্র পরিষদের সদস্য এম এ রহিম, বাজারের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

