ফয়সাল কবির লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট অল ইউথ সোসাইটির উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে পালেরহাট পাবলিক হাই স্কুলের হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পালেরহাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
অল ইউথ সোসাইটির সদস্য আজিজুর রহমান খান বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়কারী আবু জাহেদ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মতিন পাটোয়ারী,পালেরহাট বণিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান বিটু, বিশিষ্ট ব্যবসায়ী নুর নবী পাটোয়ারী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাঙালি পত্রিকার বার্তা সম্পাদক রাজীব হোসেন রাজু, ভাষার প্রদীপের সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত, সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন, সাংবাদিক ফয়সাল কবির, সংগঠনের সদস্য হাসিবুর রহমান মাজেদ, জামাল হোসেন বাবু, নাইমুর রশিদ, ইমরান পাটোয়ারী, শুভ আনসারি, আক্তার হোসেন, রুবেল হোসেন, ফরহাদ পাটোয়ারি, মাজারুর রহমান, নাহিদ, রনি, আরাফাত, ইয়াছিন, নিশান, রিফাত, পিয়াস, তুরাব, শাকিল, নাজিম, সাইফুল ইসলাম, নওসাদ আলম, ইউনুস, শুভ, হাসান, হৃদয়, অপু সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন তমা হোল্ডিংয়ের স্বত্ত্বাধিকারী তাজুল ইসলাম পাটোয়ারী।