লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই শ্লোগানে রায়পুরে এশিয়ান টিভির ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে র‌্যালি আলোচনা সভা ও পৌরসভা ক্যাপ্টেন ফুড চাইনিজে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ।

এশিয়ান টিভি রায়পুর প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়–য়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, মাই টিভির জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল, রায়পুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ আহাম্মদ, আনন্দ টিভির প্রতিনিধি নুর আহম্মেদ মিলন, উপজেলা রায়পুর রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি জসিম উদ্দীন, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আবদুল কাদের, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি ভূঁইয়া মামুন, এম টিভি প্রতিনিধি সৈয়দ আহম্মদ, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি জয়নাল আবদীন, স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবু সাইদ জুটন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি পীরজাদা সোহরাব হোসেন মিশরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।