লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন লক্ষ্মীপুরের হাসান মাহমুদ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ১৫ সদস্যের বাংলাদেশ দলের স্কোয়ার্ডে হাসান মাহমুদের নাম ঘোষণা করে বিসিবি। 

এ সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানে এ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, হাসান মাহমুদ ওরফে রাব্বি লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মমিন ভেন্ডার বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তাঁর বাবা ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দু’ভাই এবং তিন বোন আর বাবা মা নিয়েই তাদের সংসার। হাসানের বড় ভাই আবুল হাসান হৃদয় সিএতে পড়াশুনা করছেন অ্যামরিকান ইউনিভার্সিটিতে। 

বাংলাদেশ স্কোয়ার্ড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।