ইউনুছ শিকদারঃ নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে বৃহস্পতিবার ভোরে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুখচর ইউপির মৌলভির চর থেকে নদীতে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আটকদের হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
হাতিয়া কোস্টগার্ডের লে.কমান্ডার মেহেদী হাসান জানান, আটকদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
