জানাযায়, আবু নাছের মাসুদ চারটি ডাকাতি মামলার আসামি ছিলেন। গত বছরের ২৮ নভেম্বর পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়। তিনি বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের বাদশা বাড়ির মমিন উল্লার ছেলে।
জেল সুপার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
