লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপি বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুক্তির উল্লাস এ প্রতিপাদ্যে রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরামে আয়োজনে এতে সহযোগিতায় ছিলেন, নিক্বণ বিতর্ক সংসদ।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ২দিন ব্যাপি এ আয়োজনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদওয়ান আরমান শাকিল। এ কার্যক্রমে ১৮টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহন করেন।
বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ।
সোমবার বিকালে সমাপনি অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আব্দুল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিক্বণ সাংস্কৃতিক সংসদের সভাপতি মু. রাফি নাহিদ, সাধারন সম্পাদক অপু চন্দ্র দাস, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাহমুদুল হাসান রাকিব, শাহনিম সাইফ রুহান, ইয়াসিন আরাফাত হৃদয় সহ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ।
