ইউনুস শিকদারঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও আড়াই মণ জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (০৮ জানুয়ারি) ভোরে ওই উপজেলার মেঘনা নদীর নলচিরা ও সুখচর অংশে এ অভিযান চালানো হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

হাতিয়া কোস্ট গার্ডের লে. কমান্ডার মেহেদী হাসান বলেন, উদ্ধার করা কারেন্ট জাল ক্যাম্পের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।