লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের মজুপুর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে (৩৩) আটক করেছে র‌্যাব-১১। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটক মো. কামাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি গ্রামের মো. আমির হোসেনের পুত্র।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃকত মো. কামাল হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় কিরণ মঞ্জিলে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং ওখানে থেকে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে মজুপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (এএসপি) মো. আবু ছালেহ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।