ইউনুছ শিকদারঃ নোয়াখালী জেলার সুবর্ণচরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে পিআইবি’র তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল থেকে রাজধানীর সার্কিট হাউজ রোড়ের প্রেস ইনিস্টিউট বাংলাদেশ – পিআইবি’র সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে সভাপ্রধান হিসেবে রয়েছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণের সমন্বক হিসেবে রয়েছেন পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা।
প্রশিক্ষণের শুরুর দিন শুক্রবার সকালে সংবাদ ধারণা ও সংবাদের সূত্র-উৎস নিয়ে মূল বক্তব্য উপস্থাপন ও প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা।
এদিন দপুরের পর বিভিন্ন ধরনের রিপোর্টিং এবং অনুসন্ধান ও ব্যাখ্যামূলক রিপোর্টিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন ও প্রশ্নোত্তরে আলোচনা করেন পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। বিকেলে তথ্য পাঠানো ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শমসের সৈয়দ।
প্রশিক্ষণে নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৮ জন স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ আগামী ১৯ জানুয়ারি রোববার বিকেল পর্যন্ত চলবে।
এতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাবেক) মোঃ আবুয়াল হোসেন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাশরুর জামান, এটিএন বাংলার সিনিয়র বার্তা সম্পাদক মানস ঘোষ, বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদসহ সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।
