ইউনুছ শিকদার:নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেল চাপায় এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের কালামিয়ার পোল টু পাকমুন্সিরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম (৬০), নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম’র পিতা।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে নিজ বাড়ি থেকে কালামিয়ারপোল যাওয়ার পথে নিজ বাড়ির সামনে তাকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
