লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ষ্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। 

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে রামগতির বিবির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন। এছাড়া বঙ্গবন্ধু কাপে রামগঞ্জের টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-৪ গোলে হারিয়ে রামগতির বিবির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

উপস্থিত ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, হাসিনা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মাধব চন্দ্র মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, শিক্ষক নেতা নজরুল ইসলাম, আলাউদ্দিন আলো, ফজলে বারী সোয়েব সহ বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকগন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোবারক হোসেন রোমান।