লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া মাইলের মাথা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে মো. মামুন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জ থানার গোপালপুর গ্রামের নূর নবীর ছেলে। এসময় পিকআপভ্যানের আরহী নিজাম ও রিয়াজ গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রট ও সিমেন্ট বোঝাই পিকআপভ্যান মাইলের মাথা এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক মো. মামুন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ইকবাল হেসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ জনের লাশ ও আহত ২জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
