গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরের দত্তেরহাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্ট্যান্ডার্ড ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করা হয়।
গতকাল ০৪ (ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। নামে স্ট্যান্ডার্ড হলে বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সরজমিনে দেখাযায় এর ভিতরে যথেষ্ট রকমের অস্বাস্থ্যকরভাবে শিশু শ্রমিকদের দিয়ে নোংরাভাবে বেকারী পণ্য প্রস্তুত করা হয়। 

অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিধি মোতাবেক নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনাদায়ে ২ মাস কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: DC Office, Noakhali