গাংচিল অনলাইন.কম: আজ শোকাবহ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয় উৎসবের আগে দিনটিতে শ্রদ্ধা, বেদনা ও ভালোবাসার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে সারা দেশের মানুষ। এরই অংশ হিসেবে চাটখিলে যর্থাযত মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। চাটখিল উপজেলা প্রসাশনের উদ্যেগে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ (১৪ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু তাহের ইবু, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন প্রমুখ।
এসময় চাটখিল উপজেলার নিহত বুদ্ধিজীবী মুনির চৌধুরীর স্মরণে ভক্তরা বলেন, শহিদ মুনির চৌধুরী আমাদের গর্ব তিনি এই চাটখিলের সন্তান তার স্মরণে এবং তার জীবনী তরুন প্রজন্মের কাছে পৌছাতে আমাদের আন্তরিক সহযোগীতা থাকবে।
