গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রি কলেজের হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের সচেতনতা ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক এ সভার সার্বিক সহযোগিতা করেন পপুলেশান সার্ভিসেস এণ্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ও বাংলাদেশ এসোসিয়েশন ফর সেফটিক এভরশান (বাপসা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব। সভায় বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন, পিএসটিসি’র নোয়াখালী জেলা টিমলিডার মোঃ সফিকুর রহমান, বাপসা’র প্রতিনিধি রাশেদা আক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ইকবাল হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন মজনু, স্থানীয় চরপার্বতী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য তাসলিমা আক্তার প্রমুখ।
ওরিয়েন্টেশনে চৌধুরীহাট ডিগ্রি কলেজের ৬০ জন কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন। এরমধ্যে কিশোরদের উপস্থিতি লক্ষনীয়। অনুষ্ঠানের শেষাংশে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
