লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুরে কাজির দিঘীর পাড় ছাত্র ফাউন্ডেশন’র উদ্যোগে দালাল বাজার -রামগঞ্জ সড়কের খানাখন্দসহ বামনী ইউনিয়নের বিভিন্ন রাস্তার ভাঙ্গাচুরা অংশ চলাচলের উপযোগী করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশন’র সদস্যদের উদ্যোগে এ জনকল্যান সূলক কাজটি করা হয়।
জানা গেছে, কাজির দিঘীর পাড় বাজারের উত্তর মাথায় মডেল কিন্টার গার্ডেন এর সামনে দীর্ঘদিন যাবত রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত হয়ে যান চলাচলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গর্ত গুলো কেউ মেরামত না করলেও ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তাটিসহ বামনী ইউনিয়নের আরো কয়েকটি রাস্তা মেরামত করেন তারা।
ফাউন্ডেশনের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, দালাল বাজার-কাফিলাতলি বাজার রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে চলালাচল করতে গিয়ে যানবাহন ও স্থানীয় লোকজনকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।
এছাড়া রাস্তাটি বেশি খারাপ হওয়ায় প্রায় সময় দূর্ঘটনাও ঘটেছে। তাই ফাউন্ডেশনের সদস্যদের আন্তরিকতায় সড়কের বড় বড় গর্তগুলো সংস্কার করা হয়েছে। তবে রাস্তাটি পুনরায় সংস্কারের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল এর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
