লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র স্মরণে লক্ষ্মীপুর জেলা যুবলীগ আয়োজত যুব গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে জেলা যুবলীগ কার্যালয় সংলগ্ন মাঠে এর উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও লক্ষ্মীপুর পৌর মেয়রের সহধর্মীনী মিসেস নাজমা তাহের। 

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী সেলিনা ইসলাম (সি.আই.পি)। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পি প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক কৌশিক সোহেল, জহির পাটওয়ারী, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. রাকিব, সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, ইসমাইল হোসেন, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম-আহ্বায়ক ইউনুস হাওলাদার রূপম, মমিন উল্যাহ সবুজ, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন ক্বারী, জেলা যবলীগের সদস্য কুদ্দুস পাটওয়ারী’সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও ক্রীড়া প্রেমিরা। 

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে রায়পুর উপজেলা ও পৌরসভা একাদশ। খেলা পরিচালনা করেন জেলা রেপারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রেপারী শিবু নাথ দাশ। এছাড়া ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সেলিম মুন্সি।