ইউনুছ সিকদার (সুবর্ণচর প্রতিনিধি): নোয়াখালীর সুবর্ণচরে নকল লেভেল ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করায় অহিদুর রহমান নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাযায়, প্রতারক অহিদুর রহমান নকল লেভেল ব্যবহার করে বিভিন্ন তেতুঁল, বার্মিজ বরই আচার, দধি, চিপস ও আইসক্রীম বাজারজাত করে আসছিল। আদালতের মাধ্যমে তৈরীকৃত নকল পণ্যগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার আইনে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শরিফ উল্যাহ।

