লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ৩৫পিস ইয়াবা বড়িসহ মো. ইয়াছিন (৪২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চরকাদিরা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াছিন ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবচার জানান, ইয়াছিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার রাতে সে উপজেলার চরকাদিরা এলাকায় ইয়াবা বড়ি বিক্রি করছেন বলে পুলিশ খবর পায়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করে তার দেহ তল্লাসী চালিয়ে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ইয়াছিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ওই কর্মকর্তা আরও জানান।
