লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিনে লক্ষ্মীপুরে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমান, যুবলীগ নেতা আব্দুল জাব্বার লাভলু, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন বাপ্পী, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল, রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক কৌশিক সোহেল’সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
