শনিবার (৭ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ।
অভিযানের শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে দুই লাখ টাকা, বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এতে রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।
