লক্ষ্মীপুর প্রতিনিধি :  ব্যাপক উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ডিসেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে ভোট গ্রহন সম্পন্ন হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে ৭৩জন ভোটারের মধ্যে ৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

সদস্যদের ভোটে সভাপতি হিসেবে গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: কামালুর রহিম সমর এবং সাধারণ সম্পাদক হিসেবে মাতৃছায়া হাসপাতালেন উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান তুহিন নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রামগঞ্জ আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মু. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিউ সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান মাসুদ আলম, কোষাধ্যক্ষ হিসেবে সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে ম্যাক্স কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলিম উল্লাহ পিন্টু, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে সেতু বন্ধন ডায়াগনষ্টিক কমপ্লেসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মামুন হোসেন।

উল্লেখ্য, নির্বাচনে ৩জন সভাপতি পদপ্রার্থী, ১জন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী, ২জন সাধারন সম্পাদক পদপ্রার্থী, ৩জন সাংগঠনিক সম্পাদক, ৩জন কোষাধ্যক্ষ, ২জন দপ্তর সম্পাদক, ১জন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৩জন প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধীতা করেছেন। নির্বাচিতরা কমিটিতে আরো ৮জন সদস্যকে অন্তর্ভূক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। 

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সহ-সাধারন সম্পাদক আবদুল মালেক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক, সুধীজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।