গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাস্টমস ভ্যাট ও এক্সাইজ বিভাগ, র‍্যাপিড একশন ব্যাটেললিয়ন (র‍্যাব), আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এনএসআই এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে ইটের পরিমাপে কম দেওয়া ও লাইসেন্সবিহীনভাবে ইট ভাটা পরিচালনার দায়ে খোকন ব্রিকস মেনুফেকচারার কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এ ১লক্ষ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫০হাজার টাকা এবং আহম্মদ উল্যাহ ব্রিকস কে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান ও আসমা বিনতে রফিক। 

আদালত পরিচালনায় সহযোগিতা করেন টাস্কফোর্সে উপস্থিত দপ্তর সমূহ।

জেলা প্রশাসক জনাব তন্ময় দাস মহোদয়ের নির্দেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্টের এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক জনাব তন্ময় দাস টাস্কফোর্স কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা দিয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন।

তথ্য সূত্রঃ ডিসি অফিস,  নোয়াখালী।