গাংচিল অনলাইন.কমঃ মহান বিজয় দিবস উপলক্ষে “আমরা নোয়াখাইল্লা পরিবার” -এর উদ্যোগে সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া আহমদিয়া এতিমখানা মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজয়ের মাসে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের সাথে বিজয়ের অনন্দের ভাগিদার হতে “আমরা নোয়াখাইল্লা পরিবার” -এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি -২০১৯ এর প্রথম পর্ব আজ ১৬ ডিসেম্বর শহীদদের স্বরনে আনুষ্ঠানিক ভাবে ৬০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ কাজ সম্পন্ন করা হয়, এছাড়াও এর বাহিরে আরো ৮ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা নোয়াখাইল্লা পরিবার” সংগঠনের পরিচালক মোঃ সবুজ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আরো অনেক সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে “আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর পরিচালক সবুজ বলেন, বিজয়ের মাসে দেশের প্রতি শহীদের আত্মত্যাগের মহিমায় উৎসাহিত হয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তাই আমরা গতবারের ন্যায় এবারো আমাদের সংগঠনের তরফ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছি।

তিনি আরো বলেন যে আমাদের পরিকল্পনা আছে এবারের শীতবস্ত্র বিতরণ আমরা কয়েক ধাপে করার। যার জন্য আমাদের প্রয়োজন আরো কিছু অন্তরিক মুখ যাদের অনুদানে আমরা আরো বেশি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবো, তাই আসুন সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় হতদরিদ্রের অলি গলিতে প্রবেশ করি।

“আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর উদ্যোগে এতিম ও অসহায়দের দেরমাঝে শীতবস্ত্র বিতরণের খন্ড চিত্র।









“আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর উদ্যোগে এতিম ও অসহায়দের দেরমাঝে শীতবস্ত্র বিতরণের খন্ড চিত্র।


শিক্ষার জন্য মানবিকতা, মানবিকতায় সহযোগিতা এই আদর্শকে সামনে রেখে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় “আমরা নোয়াখাইল্লা পরিবার” সংগঠন। সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রিক প্রদান, আর্তদের মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক কাজ, রক্তদাতা কর্মসূচি, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন, ইফতার বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় সহ ইত্যাদি কাজ পরিচালনা করে আসছে।