লক্ষ্মীপুর প্রতিনিধি : “অভিগম্য আগামির পথে” এ স্লোগান সামনে রেখে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) লক্ষ্মীপুরে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন লক্ষ্মীপুর এর উদ্যোগে সকালে কালেক্টরেট প্রাঙ্গনে থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। 

জেলা সমাজসেবার কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. বরকত উল্যাহ, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহবুবুর রহমান’সহ সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।