গাংচিল অনলাইন.কম: সদ্য প্রকাশিত প্রথম দফায় রাজাকারের তালিকায় নোয়াখালী জেলার ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন সদর উপজেলার, ৩ জন বেগমগঞ্জ উপজেলার এবং ৪ জন কোম্পানীগঞ্জ উপজেলার।
এর মধ্যে সদর উপজেলার আমিনুল্লাহ চৌধুরীর ছেলে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মৌলভী শাহাদাত হোসেনের ছেলে সৈয়দ মো. শামসুল আলম, মৌলভী নুর আহমেদের ছেলে আবদুল মোমেন, মো. হোসেন মিয়ার ছেলে ফয়েজ আহমেদ মিয়া, মৌলভী আতিকুল্লাহর ছেলে মাস্টার আবদুল ওদুদ।
বেগমগঞ্জ উপজেলার লোহান আলী কেরানীর ছেলে সিরাজুল ইসলাম, মৌলবী মনতাজ মিয়ার ছেলে মনিরুদ্দিন, মাওলানা সাইদ আশরাফ আলীর ছেলে মাওলানা সাইদ মোহাম্মদ আতাউল কাদরি।
কোম্পানীগঞ্জ উপজেলার হাজী শেখ আহমেদ মিয়ার ছেলে মাহফুজুল হক মিয়া, মুন্সি লুৎফুল হকের ছেলে মাওলানা জয়নাল আবেদীন, মৌলবী আমিন উল্যাহর ছেলে একরামুল হক ও সাইদ আহমদ।
