গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী জেলা শহরের সোনাপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিকাল ৪টা থে‌কে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। 

অভিযানে ফ্রেন্ডস ফার্মেসি, যমুনা ফার্মেসি ও একটি বেকারি কে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। 

অন্যদিকে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। 

জেলা প্রশাসক জনাব তনময় দাস ম‌হোদ‌য়ের তাৎক্ষণিক নির্দেশে ভোজ্য তৈল এর মূল্য নিয়ন্ত্রণে সদর উপজেলার সোনাপুরে এস আলম ও ফ্রেশ সয়াবিন তৈলের ডিলার গুদামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিলার‌দের ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে কঠোরভা‌বে সর্তক করা হয়েছে। 

এরপরই ফ্রেন্ডস মে‌ডি‌সিন সেন্টার ও যমুনা ফার্মেসি ও একটি বেকারীকে 70 হাজার টাকা জরিমানা করা হয়। 

আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি (শিক্ষানবিশ)। 

আদালত পরিচালনায় সহযোগিতা করেন মোহাম্মদ মাসুদুজ্জামান খান, ড্রাগ সুপার নোয়াখালী ও পিজুস, বাজার কর্মকর্তা নোয়াখালী। 

আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।