লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের লক্ষ্মীপুরের উপ-পরিচালক মানিক দে, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম শিমুল ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক মল্লিক, নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহেদ উদ্দিন আহমদ, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক প্রমুখ।
পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর জেলা কর্তৃক জেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন