গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীতে টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন ধরনের বিদেশী সিগারেট জব্দ ও ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ ৪প্রতিষ্ঠানকে ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বিকাল ০৩.০০টা থেকে সন্ধ্যা ৫.৩০ পর্যন্ত জেলা প্রশাসন, কাস্টমস বিভাগ, ঔষধ প্রশাসন অধিদপ্তর, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে জেলা শহরের মাইজদী এলাকায় এ অভিযান  পরিচালিত হয়। অভিযানে অনুমোদনবিহীন সিগারেট বিক্রয় করায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্গনের দায়ে ৩ প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা করে তা আদাাা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান ও ইমামুল হাফিজ নাদিম। 

এসময় ৪১ হাজার টাকা মূল্যমানের মোর, 303, ইজি, ডানহিল, ইজি লাইট, গোদামগাম, ক্যাপিস্টেন, বেনসন, গোল্ডলিফ, হলিউড, ডার্বী, ইলেক্ট্রিক সিগারেট সহ বি‌ভিন্ন ধর‌নের সিগা‌রেট জব্দ করা হয়। 

রাজমহল হোটেল, টোকিও হোটেল, হোটেল আলিফ এর সামনে স্থাপিত সিগারেটের দোকানগুলোতে তল্লাশী চালিয়ে ৪১হাজার টাকা মূল্যমানের বিদেশী সিগারেট জব্দ করা হয়। 

একই সময় বিশ্বনাথে স্থাপিত ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিপো তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের প্যাকে সিগারেটের সর্বোচ্চ মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ না লেখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫হাজার টাকা জরিমানা করে প্রথম বারের মত সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে টাস্কফোর্সের অভিযান চলবে। টাস্কফোর্সকে  01705401000 নম্বরে ফোন করে তথ্য প্রদান করতে পারেন।

তথ্যসূত্রঃ ডিসি অফিস, নোয়াখালী।