গাংচিল অনলাইন.কমঃ চাটখিলে জননী বাসের বেপরোয়া ড্রাইভিং এর শিকার হয়ে আবারও প্রান হারাল তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী।
আজ নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল-রামগঞ্জ মহাসড়কে চাটখিল ফায়ার সার্ভিস এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রী রামদেবপুর বায়তুল উলুম নূরাণী মাদ্রাসার ৩য় জামাতের ছাত্রী। তার নাম নুসরাত জাহান (৮)। সে দশঘরিয়া গ্রামের প্রবাসী নুর হোসেন এর মেয়ে।
নিহত ওই ছাত্রী রামদেবপুর বায়তুল উলুম নূরাণী মাদ্রাসার ৩য় জামাতের ছাত্রী। তার নাম নুসরাত জাহান (৮)। সে দশঘরিয়া গ্রামের প্রবাসী নুর হোসেন এর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। বাস টি ঘটনা স্থল থেকে মেয়েটাকে প্রায় ১৫০ হাত পর্যন্ত চাকায় করে চেচিয়ে নিয়ে যায়।
চাটখিল থানা পুলিশ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সারাদেশে সড়কে মৃত্যুর মিচিল যেন থামছেই না। এ এক সপ্তাহে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন ৬ জন।