লক্ষ্মীপুর প্রতিনিধি : “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার দিকে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলেচানা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরীদা ইয়াসমিন লিকা, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামছুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার সুমী। র্যালি ও আলোচনা সভায় নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন, এলজিইউডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশীদ আহম্মদ, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফুর, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধরী, ন্যাশনাল প্রেস সোসাইটি (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা)’র জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন লক্ষ্মীপুর শাখার সভাপতি রিনা সুলতানা’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন।
