ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দারিদ্র পিড়ীত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে স্কুল মিল কার্যক্রম উদ্বোধন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সিআইপি।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, রায়পুর-২ আসনের সংসদ সদস্যের সদর প্রতিনিধি আদনান চৌধুরী।
এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

