ইউনুছ শিকদার : রামগতিতে ঘূর্ণিঝড় বুলবুলের ভয়ংকর তান্ডব লিলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা প্রশাসন।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টিপাতে ৬০/৬৫টি কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে রামগতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধ্বস্ত ঘরের মালিক ৬০ জনের মাঝে জনপ্রতি ১ হাজার টাকাসহ আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতিগ্রস্থ ১ হাজার ৯ জনকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। 

মঙ্গলবার সকালে উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় একযোগে ত্রান বিতরন করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ কয়েকটি পরিষদে উপস্থিত থেকে ত্রান বিতরন করেন। চর বাদাম, চর আলগী ও চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদে নগদ টাকা ও চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল,ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, রিলিফ বিতরণে জেলা প্রশাসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন,সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন ও আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান মো আনোয়ার হোসেন, চর বাদাম ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীসহ প্রমূখ। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব, বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের ফলে সহস্রাধিক লোক ক্ষতিগ্রস্থ হয়। শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয় এবং চরাঞ্চলের পশু খামারী মালিকদের বেশ কিছু ভেড়া ও গরু মারা যায়। এছাড়া পাকা আমন এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এ সমস্ত ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারের দেয়া ত্রান অতি দ্রুততার সাথে পৌছে দিচ্ছি।