লক্ষ্মীপুর প্রতিনিধি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর ও পৌর আ.লীগের উদ্যোগে রোববার (৩ নভেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহনীস্থ জেলা আ.লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আ.লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
সদর উপজেলা আ.লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম।
পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি মো.জসিম উদ্দিন, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরীদা ইয়াসমিন লিকা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক রাসেল মাহমুদ মান্না, সদস্য মিজানুর রহমান মুন্সি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মো. মুনছুর আহম্মদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, সদস্য আমজাদ হোসেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলী জোটের আহ্বায়ক এম ছাবির আহাম্মদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, আ.লীগ নেতা এমরান হোসেন নান্নু, মোস্তাফিজুর রহমান বাবুল, আক্তার হোসেন বোরহান চৌধুরী, আব্দুল ওয়াদুদ লিটন, জামাল উদ্দিন বাবুল, মাহবুবুর রহমান রাজু, অহিদুজ্জামান বাবলু, নুরুল আমিন মোহন, নুরুল আমিন, মাসুদ প্রভাষক’সহ পৌর আ.লীগ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন লিল্লাহ জামে মসজিদের ইমাম মোহাম্মদ মাছুম বিল্লাহ।
