ইউনুছ শিকদারঃ "দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২ নভেম্বর (শনিবার) জাতীয় যুব দিবস উপলক্ষে রামগতিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মোমিনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল । 

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মিজু, ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক,সোয়াইব খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ শহীদ ভুঁইয়া। 

এসময় বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে আমাদের বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সরকার যথেষ্ট সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দেশ ও মানুষের কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তারা।

পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া বেকার যুবক-যুবতীর মাঝে বিভিন্ন হারে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে যুব কল্যাণ তহবিল থেকে স্থানীয় কয়েকটি যুব সংগঠনকে অনুদান দেয়া হয়। এ ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেড থেকে সদ্য প্রশিক্ষণ সম্পূর্ণ করা যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।