ইউনুছ শিকদার: নিখোঁজ হওয়ার একদিন পর সুবর্ণচরের একটি পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টায় চরজুবলি ইউপির ৪নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত কহিনুর আক্তার (৪৫) ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। নিহতের মেয়ে রুমা বেগম জানান, শনিবার সন্ধ্যা থেকে তার মা নিখোঁজ ছিল। পরে সকালে সে ঘরের পাশের পুকুরে মায়ের ভাসমান মরদেহ দেখতে পায়। এ সময় তার মায়ের গলায় আঘাতের দাগ ছিল।

এ বিষয়ে চরজুবলি থানার ওস শাহেদ উদ্দিন জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।