লক্ষ্মীপুর প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এমন স্লোগানে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সাড়ে ৪শ গ্রাহক পেল বিদ্যুতের নতুন সংযোগ। 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় অত্র ইউপির ৮নং ওয়ার্ডস্থ গন্ধব্যপুর বেলু মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন সংযোগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।  

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবীর, লক্ষ্মীপুর জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, হাজির পাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামছুল হক শামছু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. রবিউল ইসলাম খান, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার মোরশেদ আলম, ইউপি সদস্য ইসমাইল হোসেন, স্থানীয় বাসিন্দা জাফর উল্যা খান, ছাত্রলীগ নেতা জিসাদ আল নাহিয়ান, আবু তালেব প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির সূত্রে জানা যায়, গর্ন্ধব্যপুর গ্রামে ৮.২০০ কি:মি: নতুন এই বিদ্যুত লাইনে সরকারী ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। সাড়ে ৪শ গ্রাহককে নতুন সংযোগ দেওয়ার মাধ্যমে অত্র গ্রাম শতভাত বিদ্যুতায়ন করা হয়েছে।