গাংচিল অনলাইন.কম:কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে বুধবার (১৩ নভেম্বর) সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম স্বপন ওরফে বেচু (১৮), নোয়াখালীর কবিরহাট উপজেলার ছবির পাইক গ্রামের সেলিম-এর ছেলে।
গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর জেলা শহরের গণকবরে অজ্ঞাত লাশ হিসেবে তাকে দাফন করা হলে তার পরিবার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানায় আসে।
নিহতের বড় ভাই জানান, তার ভাই স্বপন ওরফে বেচু পেশায় অটোরিকসা চালক ছিল। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
